দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন: আমির খসরু

- আপডেট সময় : ০৪:১৩:০৩ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫
- / 91
দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি।’
আজ (রোববার, ৫ অক্টোবর) গুলশানে দলের কার্যালয়ে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নে উপায় খোঁজার আহ্বান আলী রীয়াজের
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যহত রাখার অঙ্গিকার করেছে জাতিসংঘ।’
গণতন্ত্রের ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচারের শাসনামলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ।’
এসময় গোয়েন লুইস বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।’
























