নাইজেরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 40
চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জুনিয়র আলবেসিলেস্তেরা।
নক-আউট পর্বের এ ম্যাচে আর্জেন্টিনা লিড পায় প্রথম মিনিটেই। গোলরক্ষকের ভুলে সহজ গোল করেন আলেহো সারকো।
২৩ মিনিটে ফ্রিকিক থেকে লিড দ্বিগুণ করেন মাহির কারিজো। প্রথমার্ধের শেষদিকে ম্যাচে নিজেদের সেরা সুযোগ পায় নাইজেরিয়া। যদিও আর্জেন্টাইন রক্ষণের কারণে গোলবঞ্চিত হয় সুপার ঈগলরা।
বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনাল্ডো
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন কারিজো।
৬৬ মিনিটে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাত্তেও সিলভেত্তি। এতেই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয় আর্জেন্টিনার। সেই ম্যাচে জুনিয়র আলবেসিলেস্তেদের প্রতিপক্ষ মেক্সিকো।
ট্যাগস :
নাইজেরিয়া



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই