বিশ্বকাপে টানা তিন ম্যাচে পরাজয় পাকিস্তানের
- আপডেট সময় : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 54
মহিলাদের বিশ্বকাপে হেরেই চলেছে পাকিস্তান। মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে হারের হ্যাটট্রিক পাকিস্তানের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল পাকিস্তান। গত রবিবার কলম্বোয় পাকিস্তানকে ৮৮ রানের বিরাট ব্যবধানে হারিয়েছিল হরমনপ্রীত কৌরের ভারত।
বুধবার কলম্বোয় অস্ট্রেলিয়ার কাছে ফের হারল পাকিস্তান। বিশ্বকাপে হারের হ্যাটট্রিকের লজ্জা হজম করতে হল পাকিস্তানকে। পয়েন্ট টেবিলে সবার নীচে, ৮ নম্বরে রয়েছে পাকিস্তান। প্রথম চার দল সেমিফাইনালে পৌঁছবে। সেমিফাইনালের রাস্তা ক্রমশ বন্ধ হচ্ছে ফাতিমা সানাদের সামনে।
যদিও বুধবার ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা সময় চালকের আসনে ছিল পাকিস্তানই। কিন্তু বেথ মুনির মহাকাব্যিক ইনিংস সব হিসেব বদলে দেয়। যার ফল, পাকিস্তানকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হার হজম করতে হল।
রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর জমল আড্ডা
টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন পাকিস্তান ক্যাপ্টেন ফাতিমা সানা। শুরুটাও দুর্দান্ত করেছিলেন পাক বোলাররা। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৩০ রান ওঠার মধ্যেই পরপর দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ডকে তুলে নেয় পাকিস্তান। সেখান থেকেই ব্যাটিংয়ে ধস নামে অস্ট্রেলিয়ার।
মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাচ তখন পাকিস্তানের নিয়ন্ত্রণে। তবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেও অল্প রানে বেঁধে রাখতে পারল না পাকিস্তান। ব্যাটিং অর্ডারের চার নম্বরে নামা বেথ মুনি এবং লেগস্পিনার অ্যালানা কিংগ দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের রং পাল্টে দেন।
নবম উইকেট পার্টনারশিপে ১০৬ রান যোগ করে বেথ মুনি ও অ্যালানা কিং জুটি। মেয়েদের ওয়ান ডে ফর্ম্যাটে রেকর্ড গড়েন বেথ মুনি ও অ্যালানা কিং। নবম উইকেটে ১০৬ রানের পার্টনারশিপ! এর আগে এই রেকর্ড ছিল কিম গার্থ ও অ্যাশলে গার্ডনারের। নবম উইকেটে ৭৭ রান যোগ করেছিলেন তাঁরা। ৭৬ রানে ৭ উইকেট থেকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের দুই স্পিনার নাসরা সান্ধু তিনটি এবং রামিন শামিম ২টি উইকেট নেন। এ ছাড়াও ক্যাপ্টেন ফাতিমা সানা নেন ২টি উইকেট।
পাকিস্তানের ব্যাটিং আক্রমণ যে পুরোপুরি সিদরা আমিন নির্ভরশীল তা ভারতের বিরুদ্ধে ম্যাচেও দেখা গিয়েছে। ধারাবাহিক ভালো খেলছেন সিদরা। কিন্তু সঙ্গীর অভাবে ভুগতে হচ্ছে। যেমনটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হল। দুই ওপেনার ফেরেন সিঙ্গল ডিজিটে। এরপর আরও তিন ব্যাটার এক অঙ্কের রানে ফেরেন। মাত্র ৮৬ রানে ৮ উইকেট হারিয়ে চূড়ান্ত লজ্জার সামনে পাকিস্তান। সিদরা আমিন সর্বাধিক ৩৫ রান করেন। শেষ অবধি ১১৪ রানেই পাকিস্তানকে অলআউট করে অজিরা।
পাকিস্তানের স্পিনাররা দাপট দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়ার পেসাররা তারই জবাব দেন। কিম গার্থ ৩ উইকেট নেন। মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ডের দখলে ২টি করে উইকেট। তিন স্পিনার সব মিলিয়ে ৩ উইকেট নিয়েছেন।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই