ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 64

গুমের দুই মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) আইজিপি ও দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি : রিজভী

৫ আগস্ট গণঅভ্যুত্থানের ঠিক আগেই ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন আনাসসহ ৬ জন। এ ঘটনায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনকে আসামি করে জুলাইতে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১।

১১ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এরই ধারাবাহিকতা আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জুলাইয়ের অন্যতম সমন্বয়ক ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিযুক্তদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে, হাবিবুর রহমানসহ বাকি চারজন পলাতক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৫:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫