কাহারোলে XMG Group এর পক্ষ থেকে চাল,ডাল ও তেল বিতরণ

- আপডেট সময় : ১১:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 609
দিনাজপুরের কাহারোলে XMG Group ও ১নং ডাবোর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে দারিদ্র্য ও অসহায় দুস্থ মানুষের মাঝে চাল,ডাল এবং তেল দ্বাতব্য কাজ পরিচালনা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে জোত মুকুন্দপুর শাহা পাড়া গ্রামে একশত পরিবারের মাঝে চাল,ডাল এবং তেল বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ১নং ডাবোর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনোয়ার হোসেন সাবু। মুকুন্দপুর ২য় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ মজিবর রহমান, XMG Group টিম লিডার মোছাঃ জেসমিন আক্তার, তাসনিয়া তানু, সমাজ সেবক মোঃ হাসমত উল্লাহ, সি,এইচ,সি,পি কমিউনিটি ক্লিনিকের মোছাঃ নূরানী আফরোজা,জোত মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার ও XMG Group এর সদস্যরা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
























