নিজের নামে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিলেন মেসি
- আপডেট সময় : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 52
ক্ষুদে ফুটবলারদের জন্য নিজের নামে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ডিসেম্বরেই মাঠে গড়াবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রথম আসর।
আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বার্সেলোনা এবং ইন্টার মায়ামি অ্যাকাডেমির ফুটবলাররাও অংশ নিচ্ছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এ টুর্নামেন্টে থাকছে মোট আটটি দল। মায়ামি এবং বার্সেলোনা ছাড়াও এতে অংশ নিচ্ছে ম্যানচেস্টার সিটি, রিভারপ্লেট, ইন্টার মিলান, নিউওয়েজ ওল্ড বয়েজ, অ্যাতলেতিকো মাদ্রিদ এবং চেলসি।
ইরাকের সঙ্গে ড্রয়ের পর সৌদি আরব বিশ্বকাপে
মেসি এবং তার ফাউন্ডেশন রোসারিও ফাইভ টু ফাইভ এর যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। ডিসেম্বরের ৯ থেকে ১৪ তারিখের মাঝে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই টুর্নামেন্ট শুরু হবে। মূলত ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক ফুটবলের সঙ্গে যুক্ত করতেই এমন উদ্যোগের সূচনা বলে জানান মেসি।



























ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল