ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 48

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। যেখানে গত বছর এইচএসসিতে ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। অন্যদিকে চলতি বছর ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। যেখানে গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি।

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৬৯ হাজার ৯৭ জন

সবমিলিয়ে এ বছর এইচএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন। যারমধ্যে ২৯ হাজার ৬১ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৫৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৫৯৫ জন এবং ছাত্রী ১ হাজার ৬৭৩ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। এরমধ্যে ৩৯৭ জন ছাত্র এবং ১ হাজার ২১৩ জন ছাত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এইচএসসিতে ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

আপডেট সময় : ০১:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫