ফের সাগরে লঘুচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- আপডেট সময় : ১২:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 50
শুষ্ক আবহাওয়ায় বেড়েছে তাপমাত্রা। তবে সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশের কয়েকটি জায়গায় ঝরেছে স্বস্তির বৃষ্টি। যদিও সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থায় আগামী ৩ দিন দেশের ২ বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী শুক্রবার (২৪ অক্টোবর) নাগাদ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ধসে পড়ল ৮ম তলার ছাদ, আগুন নিয়ন্ত্রণে যুক্ত হলো রোবট
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শনি ও রোববার (১৮-১৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে শনিবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া এ দু’দিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গল ও বুধবার (২১-২২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরমধ্যে সোম ও বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।






















দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর