ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষর করা না করা নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 59

‘কোনো রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করা বা না করার বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল (শুক্রবার, ১৭ অক্টোবর) সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, এই জাতি মনে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করতে আমরা বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, সেটা শুরু হয়ে গেছে।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর : নির্বাচন কমিশনার

তিনি বলেন, বর্তমান সময়ে গণতান্ত্রিক সংস্কৃতির র্চচা অব্যাহত রাখা সবচেয়ে বেশি জরুরি। গতকাল জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ হবে। রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য রক্ষা হবে। সব মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে।

ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির র্চচার মধ্য দিয়ে এগিয়ে গেলেই কার্যকর একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলেও মনে করেন বিএনপির এই নেতা।

এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আরও সময় রয়েছে। আশা করি, এ সময়ের মধ্যেই বাকি দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। গণতন্ত্রে সবাই একমত হবে এমন নয়, সেটা উন্মুক্ত রয়েছে। ভিন্ন মত থাকতেই পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদে স্বাক্ষর করা না করা নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৪:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫