ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু আগামী বছরের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, রোববার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 63

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী বছরের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

তিনি ২০২৬ সালে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ী হবেন বলে আশা করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার ডানপন্থী চ্যানেল ১৪-এর একটি অনুষ্ঠানে উপস্থিত হলে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কি আরেকটি মেয়াদে প্রার্থী হতে চান?’

Netanyahu says Gaza war not over until Hamas disarms

উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ।’

তিনি জয়ী হবেন কি-না— তার কাছে জানতে চাওয়া হলে, প্রবীণ নেতা উত্তরে বলেন, ‘হ্যাঁ।’

লিকুদ পার্টির নেতা ইসরাইলের প্রধান ডানপন্থী দল নেতানিয়াহু ১৯৯৬ সাল থেকে মোট ১৮ বছরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে আছেন এবং তিনি ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ড করেছেন।

গত নির্বাচনে তার লিকুদ দল নেসেটে ৩২টি আসন, আল্ট্রা-অর্থোডক্স মিত্ররা ১৮টি এবং ধর্মীয় জায়োনিজম জোট ১৪টি আসন জয়লাভ করে, যা ডানপন্থী অংশের জন্য একটি রেকর্ড ফলাফল।

তার বর্তমান মেয়াদ শুরু হয়েছে একটি বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার নিয়ে, যা কয়েক মাসের গণবিক্ষোভের জন্ম দেয়, যেখানে প্রায় প্রতিদিনই হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে আসে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু যুদ্ধ পরিচালনার জন্য জিম্মিদের পরিবারের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু আগামী বছরের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন

আপডেট সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, রোববার, ১৯ অক্টোবর ২০২৫