ভারতে চলন্ত বাসে আগুন, দগ্ধ হয়ে প্রাণহানি ২০
- আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 66
ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বিলাসবহুল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে জাতীয় মহাসড়ক এনএইচ ৪৪–এ উল্লিন্দাকোন্ডা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে বাসে থাকা আরও ২১ জন যাত্রী আহত হন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা যায়।
কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে একটি মোটরসাইকেল এসে বাসটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৯ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে খুঁজে পেয়েছেন। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে, আর ৯ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু
পুলিশের তথ্যমতে, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায়। এরপর অল্প কিছু দূর যাওয়ার মধ্যেই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় কিছু লোক জানালা ভেঙে বেরিয়ে প্রাণ বাঁচান, তবে অনেকেই বাসের ভেতর থেকে বের হতে পারেননি।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার সন্ধানে তল্লাশি চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, সকাল পর্যন্ত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত ছিল।
ডিআইজি কোয়া প্রবীণ বলেন, বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ অনেকের মৃত্যুর কারণ হতে পারে। বাসের জ্বালানি ট্যাঙ্কটি অক্ষত ছিল, তবে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে গাড়িটিতে পর্যাপ্ত সুরক্ষার অভাব ছিল।
এ ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দ্রোপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।























দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার