ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 72

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।’

আজ শনিবার গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে ‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’ শ্লোগানকে উপজীব্য করে দিনব্যাপী আয়োজিত নদী ও পরিবেশকর্মীদের অনুপ্রেরণামূলক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ সরকার: আদিলুর

উৎসবমুখর এই নদীযাত্রায় ছিল সচেতনতার বার্তা ও ঐক্যের অঙ্গীকার। উপদেষ্টা বলেন, ‘শীতলক্ষ্যা নদী বাঁচাতে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে শীতলক্ষ্যা নদী ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এই দূষণ শুধু নদীর প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং আশপাশের পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করছে।’

নদী রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নদী দূষণ রোধ করা গেলে জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে। নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে। নদী ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুইডেন অ্যাম্বেসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেনসহ আরও অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫