ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:১৫ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 79
102

আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলীয় প্রতীক হিসেবে তারা পেয়েছে হাতি। আজ (রোববার, ২৬ অক্টোবর) বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার : নুর

এ-সংক্রান্ত ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮-এর সূত্রে গত ২৩ জুলাই আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, প্রধান কার্যালয় ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪-এ অবস্থিত বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে (বিআরপি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

ইসির এ সিদ্ধান্তে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসির নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

আপডেট সময় : ১১:২৫:১৫ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫