ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 38

ব্রাজিলের রিও ডি জেনেইরোর দরিদ্র এলাকাগুলোতে গতকাল মঙ্গলবার পুলিশ মাদক পাচারকারীদের ওপর এক অভিযান চালিয়েছে। পুলিশের ওই মাদক বিরোধী অভিযানে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর রিওতে দুটি দরিদ্র এলাকা বা ফাভেলাসে ব্রাজিলের প্রধান মাদক পাচারকারী দলকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় প্রায় ২ হাজার ৫শ জন ভারী অস্ত্রধারী কর্মকর্তা এই অভিযানে অংশ নেয়।

ট্রাম্প দ. কোরিয়ায় আসার আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অভিযান শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে মঙ্গলবার বিকেলে রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের এলাকায় গুলিবর্ষণ শুরু হয়। ওই এলাকা থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা যায়।

পুলিশের দাবি, দস্যুরা ড্রোন ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়। এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য ছুটে যায়।

রাজ্যের গভর্নর ক্লডিও কাস্ত্রো কমপ্লেক্সো দা পেনহা এবং কমপ্লেক্সো দো আলেমাও ফাভেলাসে এই অভিযানকে রাজ্যের ইতিহাসের বড় অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এই অভিযানের লক্ষ্য ছিল কম্যান্ডো ভার্মেলহো (রেড কমান্ড) নামক একটি গ্যাংকে সম্প্রসারিত হতে বাধা দেওয়া।

তিনি বলেন, এই অভিযানে ৬০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছে ।

তার প্রশাসনের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে চার পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪

আপডেট সময় : ০১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫