নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের কাউকে খুঁজে পাওয়া যাবে না: মান্না
- আপডেট সময় : ০৪:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 28
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেছেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
রাজনীতিতে যখন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে মতানৈক্য সৃষ্টি হয়েছে তখন রাজধানীতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নাগরিক ঐক্যের নয় দফার ওপরে ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নারসহ সমমনা নয়টি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, যারা ১৫ বছর ভোটের অধিকার কেড়ে নিয়েছিল; তারাই এখন আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করে।
নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল
ঐকমত্য কমিশন নিজেই ঐকমত্যে পৌঁছাতে অক্ষম দাবি করে অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি।
মান্না বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে সারা পৃথিবী চিনলেও, তিনি বাংলাদেশে কিছুই করতে পারেননি। ঐকমত্য কমিশনে সরাসরি কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এক ব্যক্তি বা পরিবারের হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না হয়, এর জন্য ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে।’
তিনি আরও জানান, সমমনা ৯টি দলকে নিয়ে নাগরিক ঐক্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে, যদি এর মাধ্যমে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠিত হয়, বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ ক্রান্তিকালীন সময়ে সবাইকে একত্রিত থাকতে হবে, তবে কোনো মাতব্বরি নয়।























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই