ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে: গণশিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫
  • / 49

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ (রোববার, ২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন বছরের নতুন বই ছাপা হয়ে এরইমধ্যে গুদামে আসতে শুরু হয়েছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।

তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে ৫ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।

এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে: গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫