এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০১:২৩:১৫ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫
- / 65
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এবারের ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পর অনুষ্ঠিত হবে। আজ (রোববার, ০২ নভেম্বর) সচিবালয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সম্মতি জানিয়েছে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দ।’
উপদেষ্টা আরও বলেন, ‘ইজতেমা অনুষ্ঠিত হতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে এত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা সম্ভব না। এ জন্য উভয় গ্রুপ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষণ করেছেন।’
গণভোট নিয়ে ভিন্নমত, নির্বাচন নিয়ে ‘অনিশ্চয়তা’
তবে কারা আগে ইজতেমা করবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বলেন, ‘দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা হওয়ার কোনো সুযোগ নেই।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।
উল্লেখ্য, সাধারণত প্রতিবছর শীতকালে রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমা। এ জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়।





















প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ