ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 67

নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান ও ডা. তাসনিম জারাকে সেক্রেটারি করে ১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল (সোমবার, ৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হলো।

এনসিপির ৫ নেতা কে কোন আসন থেকে লড়বেন

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

আপডেট সময় : ১২:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫