নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
- আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 33
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় হতাহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন- নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান। তার বাবার নাম গিয়াস উদ্দিন। অন্যান্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ফতেপুর এলাকায় সোনাপুর টু বসুরহাটগামী সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
স্থানীয়রা জানান, কবিরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় সিএনজিটি ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত অবস্থায় অন্যান্যদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে।
























খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩