এনসিপির মনোনয়নের আবেদন ফর্ম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা
- আপডেট সময় : ১১:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 53
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনলাইন, অফলাইনসহ ৩টি মাধ্যমে কেনা যাবে দলটির মনোনয়ন ফরম। ফরম মুল্য ন্যূনতম ১০ হাজার হলেও জুলাইয়ে হতাহতের পরিবারের জন্য তা ২০০০ নির্ধারণ করে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ বিষয়ে জানান দলটির মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, আবেদন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই আহত, কৃষক, কুলি-মজুরদের জন্য আবেদন ফর্মটির মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করেছে দলটি।
অনলাইন অথবা সরাসরি কেন্দ্রীয় ও অঞ্চলভিত্তিক অফিসে গিয়ে দুইভাবেই ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে বলেও জানানো হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে রাজনীতি করতে চায় এনসিপি। আর এ কারণেই যারা আমাদের সঙ্গে অঙ্গীভুত হতে চান তদেরকে নামমাত্র একটি ফি দিতে হবে আমাদের দল চালানো ও অন্যান্য কাজের জন্য।’
১৩ই নভেম্বর পর্যন্ত আবেদন ও যাচাই-বাছাই কার্যক্রম চালানো হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক দলীয় মনোনয়ন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এবং জামায়াত যদি সংস্কার প্রশ্নে একটি জায়গায় আসে তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারোর সঙ্গেই আমাদের জোট হতে পারে।’
তবে বিচার, সংস্কার প্রশ্নে যদি কোনো সমাধান না হয় তাহলে কারো সঙ্গেই কোনো জোটে এনসিপি যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

























অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা