গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে: ফখরুল
- আপডেট সময় : ০৬:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 36
গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোট হলে গুরুত্ব হারাবে জাতীয় নির্বাচন।’
আজ (শুক্রবার, ৭ অক্টোবর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল জোট করে বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে। তবে তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন না হলে, এ দেশের জনগণ তা মেনে নিবে না। এসময় তিনি বলেন, ‘জিয়াউর রহমানেই হাত ধরেই এ দেশে বহুদলীয় গণতন্ত্রের শুরু হয়েছিল। এর আগে শেখ মুজিবুর রহমানের হাতে দেশে এক দলীয় সরকারের ব্যবস্থার শুরু হয়। তবে ৭ নভেম্বরের মধ্য দিয়ে জিয়াউর রহমান নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন।’
বাংলাদেশের মানুষের কাছে শহিদ জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন: টুকু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় এক বছর এই সনদ তৈরির কাজ করেছেন তারা। গত ১৭ অক্টোবর সব দল একমত হয়েছে- যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি।
তিনি বলেন, আমরা যেগুলো গ্রহণ করিনি, কনফারেন্স করে তা বলেছি। পরবর্তীতে আমরা দেখলাম, হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে- রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দেওয়া হবে, যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এতদিন ধরে যে ঐকমত্য কমিশনে বসে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজ করেছেন, সেখানে আমাদের প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল- তাহলে এটা কেমন হলো? বহু টাকা খরচ করে কাজটি করলেন, সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা সমাধান হলো না।























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই