ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা পতিত সরকারের দোসর: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 87
109

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তারা পতিত সরকারের দোসর। আজ (শুক্রবার, ৭ নভেম্বর) সকালে নেত্রকোণায় সার্কিট হাউজে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখবেন তারা পতিত সরকারের দোসর ছিলেন। তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন। নয়তোবা তার কাছ থেকে কোনো মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।’

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্স ছিল। ২৪ এর জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে আমরা অস্বীকার করছি না। এটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। আমরা আর পূর্বের কোনো সাইন দেখছি না।’

তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে: নাহিদ ইসলাম

সংস্কার ও সাংবাদিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস উপদেষ্টা বলেন, সাংবাদিকরা দিনরাত নিউজের পেছনে ছুটে প্রতিবেদন তৈরি করেন। দেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল আপনাদের সংগ্রহ করা ফুটেজ ব্যবহার করে।

সেগুলো সারাবছর ইউটিউব ও ফেসবুকে প্রচারের মাধ্যমে আয় করে। অথচ সাংবাদিকদের কাজের কোনো স্বীকৃতি নেই, সম্মানিও দেয় না। শুধু আইডি কার্ড ধরিয়ে দিয়ে বলে ‘যাও, করে খাও’। এ নিয়ে সাংবাদিকদেরই সোচ্চার হওয়া উচিত।

তিনি আরও বলেন, যিনি আলী রিয়াজকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, তিনি নিঃসন্দেহে মিথ্যাচার করেছেন।

তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজে সব বিষয় স্পষ্ট করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে ২৪ এর জুলাইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এছাড়াও সার্কিট হাউস চত্বরে আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নানা সংস্কারের দাবিতে প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা পতিত সরকারের দোসর: প্রেস সচিব

আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫