ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ছাড়তে চাওয়া খেলোয়াড়দের হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 79
115

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার। সফরের মাঝপথে দেশেও ফিরতে চেয়েছেন লঙ্কান দলের বেশ কিছু স্টাফ ও খেলোয়াড়। তবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দৃঢ়ভাবে জানিয়েছে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই চলবে সফর।

বুধবার রাতে এক কড়া বিবৃতিতে এসএলসি জানিয়েছে, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে পাকিস্তানেই থেকে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড হুঁশিয়ারি দিয়েছে, নির্দেশ অমান্য করে দেশে ফিরে গেলে তাদের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে।

বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে যে পাকিস্তানে সফররত কয়েকজন খেলোয়াড় নিরাপত্তা উদ্বেগের কারণে দেশে ফেরার অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে এসএলসি তাৎক্ষণিকভাবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দলের প্রত্যেক সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

উইন্ডিজদের হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

বোর্ড আরও জানায়, ‘যদি কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ এসএলসি’এর নির্দেশ অমান্য করে দেশে ফিরে আসে, তবে তাদের জায়গায় দ্রুত বিকল্প পাঠানো হবে এবং সফর বাধাহীনভাবে চলবে। সেই সঙ্গে তাদের আচরণের ওপর আনুষ্ঠানিক পর্যালোচনা চালিয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই উদ্বেগের সূত্রপাত গত মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার পর। হামলার কয়েক ঘণ্টা পরই পাশের শহর রাওয়ালপিন্ডিতে শুরু হয় সিরিজের প্রথম ওয়ানডে, যা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। পাকিস্তান ম্যাচটি ৬ রানে জেতে।

ঘটনার পরপরই পিসিবি শ্রীলঙ্কা দলের চারপাশে নিরাপত্তা আরও জোরদার করে। গতকাল ইসলামাবাদে দলের হোটেলে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, এবং তাদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজের বাকি ম্যাচগুলোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার এবং তৃতীয়টি রোববার, দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান ছাড়তে চাওয়া খেলোয়াড়দের হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

আপডেট সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫