ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপে ফ্রান্স
- আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 100
ক্লাব কিংবা জাতীয় দল গোলের ধারা চলছেই কিলিয়ান এমবাপের। গতকাল রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স। বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেন এমবাপে। একটি করে গোল আসে হুগো একিতিকে ও মাইকেল ওলিসে।
এই জয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ফ্রান্স। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘ডি’ থেকে পাঁচ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে দিদিয়ের দেশমদের দল। গোল ব্যবধানে সমান সাত পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে ও তিনে থাকা আইসল্যান্ড ও ইউক্রেন প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখল।
নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। এরপর দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে একের পর এক গোল করে স্বাগতিকরা। মাইকেল ওলিসে বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স, সেখান থেকেই গোলের বন্যা শুরু।
রোনালদোর প্রথম লাল কার্ড, হেরেই গেল পর্তুগাল
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপে এগিয়ে এসে ঠান্ডা মাথায় চিপ করে পানেনকা শটে বল জালে পাঠান। আর গোলরক্ষক আনাতোলি ত্রুবিন ডাইভ দিয়ে ভুল দিকে চলে যান।
পেনাল্টি পেতে পারত ইউক্রেনও। বক্সের ভেতর দায়োত উপামেকানোর চ্যালেঞ্জে রেফারি স্লাভকো ভিনচিচ খেলা চালিয়ে যেতে বলেন। ভিএআর মনিটর দেখার পরও তিনি তার আগের সিদ্ধান্তেই অটল থাকেন।
৭৬ মিনিটে ব্যবধান ২-০ করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ওলিসে। ৭ মিনিট পর আবার গোলে দেখা পায় ফ্রান্স। ফুটবল ক্যারিয়ারের ৪০০তম গোল পূর্ণ করেন এমবাপে। আর জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৫৫। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল করা অলিভিয়ে জিরুর (৫৭) রেকর্ডের আরও কাছে এখন এমবাপে।
নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতে এমবাপে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন একিতিকেকে। লিভারপুলের এই ফরোয়ার্ড ইউক্রেনের গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে ফ্রান্সের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।



























হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭