ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে উঠছে স্বর্ণের কমোড ‘আমেরিকা’!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 115
139

নিলামে উঠছে ১৮ ক্যারেট স্বর্ণের কমোড। মঙ্গলবার এ কমোডটি নিলামে তুলবে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথেবিস। ১০২ দশমিক ১ কিলোগ্রাম এ স্বর্ণের কমোডের নাম দেয়া হয়েছে ‘আমেরিকা’। যার দাম ধরা হয়েছে প্রায় ১২২ কোটি টাকা।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের গুগেনহাইম মিউজিয়ামে প্রথম প্রদর্শিত হয়েছিল স্বর্ণ দিয়ে বানানো কমোড ‘আমেরিকা’। তখন এই টয়লেটটি দেখতে যাদুঘরে আসেন ১ লাখেরও বেশি মানুষ। কিন্তু ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের সময় এটি চুরি হয়। তখন এর দাম ধরা হয়েছিল প্রায় ৬ মিলিয়ন ডলার। পরে ধারণা করা হয়, এটি কেটে স্বর্ণের টুকরো হিসেবে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে দেয়া হয় কারাদণ্ডও।

টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে শনিবার

চুরি যাওয়া সেই স্বর্ণের কমোড ফেরত পাওয়া না গেলেও এবার আসল সংস্করণটি নিলামে তোলা হচ্ছে। আলোচিত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি ১৮ ক্যারেট স্বর্ণের টয়লেট ‘আমেরিকা’ নিলামে উঠবে মঙ্গলবার। ১০২.১ কিলোগ্রাম স্বর্ণের টয়লেটটি নিলামে তুলবে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স।

ম্যানহাটনের ব্রয়ার বিল্ডিংয়ে সোথেবি’সের নতুন সদর দপ্তরে হবে এই অনুষ্ঠান। নিলামে স্বর্ণের কমোডটির দাম ধরা হয়েছে এক কোটি ডলার।

টয়লেটটি ১০১.২ কিলোগ্রাম ১৮ ক্যারেট স্বর্ণের। এর আনুমানিক মূল্য হবে প্রায় ১০ মিলিয়ন ডলার। আমরা ১৮ নভেম্বর স্বর্ণের বাজারের সাথে সামঞ্জস্য রেখে শিল্পকর্মের জন্য প্রাথমিক দরপত্র নির্ধারণ করবো। এমন একটি কাজ নিলামে তোলার সুযোগ পাওয়া সত্যিই গর্বের।

নিলাম প্রতিষ্ঠানটি জানায়, ‘আমেরিকা’ শিল্পকর্মটির মালিক যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার ও নিউ ইয়র্ক মেটসের মালিক স্টিভ কোহেন। ধারণা করা হচ্ছে, কোহেন টয়লেটটি কিনতে ও বানাতে খরচ করেছেন প্রায় ৫.১ মিলিয়ন ডলার। এখন এটি বিক্রি হলে লাভ হতে পারে দ্বিগুণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিলামে উঠছে স্বর্ণের কমোড ‘আমেরিকা’!

আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫