ভারতের অধিনায়ক শুভমান গিল আইসিইউতে
- আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
- / 56
কলকাতা টেস্টে মাঠে খেলার চেয়েও সবচেয়ে বেশি আলোচনা ও উৎকণ্ঠা এখন শুভমান গিলকে নিয়ে। গুরুতর ঘাড়ের চোট নিয়ে ভারতের অধিনায়ককে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এনডিটিভির প্রতিবেদন, কলকাতার উডল্যান্ডস হাসপাতালের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি এখন গিল। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, গিলকে আইসিইউতে রাখা হয়েছে অবজারভেশনের জন্য। তাঁর অবস্থার গুরুত্ব বিবেচনায় বিশেষজ্ঞদের একটি পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
চোটের পর মাঠেই ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যায় গিলকে। সাইমন হারমারের বলে সুইপ করার সময় আচমকা ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। ব্যাটিংয়ের মাত্র তিন বল খেলেই ফিজিও ডাকতে হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুত স্ক্যান ও প্রাথমিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত হয় তাঁকে আইসিইউতে রাখার। ঘাড়ের স্পাজম তীব্র হওয়া, চলাফেরায় অস্বস্তি ও দ্রুত পর্যবেক্ষণ, চিকিৎসার প্রয়োজনীয়তা— এসব বিবেচনায় সুরক্ষার স্বার্থে নেওয়া হয় সিদ্ধান্তটি।
উড়তে থাকা সেনাগালকে থামিয়ে ব্রাজিলের প্রতিশোধ
গিলের আইসিইউ–রুমে সবসময় উপস্থিত থাকছেন সাপোর্ট স্টাফ ও মেডিকেলল টিম। ৪ বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গিলকে দেখভাল করতে যে মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে, সেখানে রয়েছেন— একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, একজন নিউরোসার্জন, একজন নিউরোলজিস্ট ও একজন কার্ডিওলজিস্ট।
ঘাড়, মাথা, স্নায়ু, হৃদ্যন্ত্র, সব দিক থেকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অবস্থা স্থিতিশীল হলেও সতর্কতার জন্য আইসিইউ ছাড়া বিকল্প ছিল না।
রাতজুড়েই আইসিইউতে নজরদারিতে ছিলেন গিল। আজ সকালে হাসপাতাল সূত্র জানায়—তাঁর ব্যথা কিছুটা কমেছে। এমআরআই–তে বড় কোনো জটিলতা ধরা পড়েনি, অবস্থাও এখন স্থিতিশীল। নাশতাও করেছেন স্বাভাবিকভাবে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই তাঁকে আইসিইউ থেকে সরানো হচ্ছে না। আরও অন্তত কয়েক দফা পর্যবেক্ষণ ও রিপোর্ট দেখে পরে সিদ্ধান্ত হবে।
বিসিসিআই জানিয়েছে, কলকাতা টেস্টের বাকি অংশে আর দেখা যাবে না গিলকে। পরবর্তী গুয়াহাটি টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে আইসিইউ–পর্যবেক্ষণ শেষ হওয়ার পর তাঁর সেরে ওঠার গতির ওপর।


























প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ