কাহারোলে ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 77
দিনাজপুরের কাহারোলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) ১১ টায় প্রাণীসম্পদ দপ্তরে উপজেলা প্রাণী সম্পদক ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে। ছাগল ও উপকরণ বিতরণ অণুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশণার (ভুমি) প্রবীর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, উপজেলা মৎস্য অফিসার মোছা: জোবাইদা নাজনীন উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মো: আসাদুজ্জামান, উপজেলা আদিবাসী সমিতির সভাপতি নারায়ন মার্ডি, সাধারণ সম্পাদক রবিন মার্ডি প্রমুখ।
ট্যাগস :
কাহারোলে
























