রায় যুগান্তকারী, আইনি পথেই বাস্তবায়ন হবে: অ্যাটর্নি জেনারেল
- আপডেট সময় : ০৪:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 38
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে, সেটি আসামিরা যেদিন গ্রেপ্তার হবে সেদিন থেকে কার্যকর হবে। আইনি পথেই রায় বাস্তবায়ন করা হবে।
আজ (সোমবার, ১৭ নভেম্বর) আদালতে রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর একজন রাজসাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।’
শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার অপরাধের তুলনায় যথেষ্ট নয়: সালাহউদ্দিন আহমদ
তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে, যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের বিধান মোতাবেক যেদিন থেকে গ্রেপ্তার হবে সেদিন থেকে সাজা কার্যকর হবে। রাষ্ট্র আইনিভাবে যা করণীয়, সব করবে। শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে তারা কোনো কমেন্ট করেননি।
শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না, বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নেই।





















ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ