শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার অপরাধের তুলনায় যথেষ্ট নয়: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 44
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় তার অপরাধের তুলনায় যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ৷ তিনি বলেছেন, এটি শুধু ন্যায়বিচার নয়, সামনের দিনের জন্য দৃষ্টান্ত যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে।
আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ফাঁসির আদেশ এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
‘শেখ হাসিনার মৃত্যুদণ্ড, শোকর আলহামদুলিল্লাহ’
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে গুম-খুন-অপশাসন এবং বৈষম্যের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা। একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার তার যে বাসনা, সেটা সম্ভব হয় নাই। কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিবাদী শাসনে আমরা পিষ্ট হয়েছি, আমরা ভুক্তভোগী হয়েছি।

























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ