তারেক রহমানের জন্মদিনে আড়ম্বর অনুষ্ঠান না করতে নির্দেশ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 85
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে দলটি। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।
বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে, সতর্কতা যুবদল সভাপতির
ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।
ট্যাগস :
তারেক
























৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার