ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

- আপডেট সময় : ১১:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 83
এশিয়া কাপ বাছাইয়ে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শুভেচ্ছা জানান।
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘ ২২ বছর পর ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের আজকের জয় আমাদের স্মরণ করিয়ে দিয়েছে— শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।
মোরছালিনের শুরুতেই করা গোল এবং দলের অবিচল লড়াই দেশের লাখো মানুষের মনে আমাদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জাগিয়েছে।
আমাদের ফুটবলাররা আজ দেশের তরুণদের জন্য প্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত হয়ে উঠেছেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে—যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্ন সমর্থন পাবে এবং আমাদের পতাকা ক্রমেই আরও উঁচুতে উড়বে।
























