ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অলিম্পিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই ২৯ পদে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 37

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন হবে আগামী ৩০ নভেম্বর। নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) উভয়ই কক্সবাজারের বে-ওয়াচ বলরুমে অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে মহাসচিব ও সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন জমা পড়েনি এবং যারা জমা দিয়েছেন তাদের মনোনয়ন বৈধ হয়েছে। ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে মহাসচি, ৫ জন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও বিভিন্ন ক্যাটাগরিতে আরও ২২ জন সদস্য।

স্টার্কের অন্যরকম সেঞ্চুরিতে দুমড়ে-মুচড়ে গেল ইংল্যান্ড

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পর ক্রীড়াঙ্গনে আলোচিত পদ অলিম্পিকের মহাসচিব। সেই পদে এবার বসতে যাচ্ছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা।

অলিম্পিক এসোসিয়েশন মূলত গেমস নিয়েই কাজ করে। ফুটবল, ক্রিকেট বাদে অন্য সকল ফেডারেশনে নানাবিধ সমস্যা দেখভাল করে করে সংস্থাটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অলিম্পিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই ২৯ পদে

আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫