কুষ্টিয়ায় ছয়জন হত্যা মামলা: হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য ৮ ডিসেম্বর

- আপডেট সময় : ০৩:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 71
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ করা হবে।
আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য শেষে এ দিন ধার্য করেন। ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
আগামী এপ্রিলে চীন সফর করবেন ট্রাম্প
হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এ মামলায় চার আসামি পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষ ৩৮ জন সাক্ষীর তালিকা দাখিল করেছেন। এদিকে ট্রাইব্যুনাল-১ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


























