কোনোরকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১০:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 38
বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনোরকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের (২০২৬ সাল) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় দেশে নির্বাচনের আবহ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো অবস্থায় আছে।’
নির্বাচনে কোনো সমস্যা হবে না বলে মনে করেন মির্জা ফখরুল। এছাড়া ক্ষমতায় গেলে সীমান্ত সমস্যা সমাধান করা হবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
সাগরে একটি লঘুচাপ, আগেরটি আরও ঘনীভূত হতে পারে
মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে। তবে কেউ এমন পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশের জনগণ তাদের রুখে দেবে।
তিনি এ সময় আরও বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, নদীর মতো। এখানে একেকটা আসনে ৪ থেকে ৫ জন করে প্রার্থী থাকে। এতে কোনো অসুবিধা নেই। এতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল, সাবেক সভাপতি আবদুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান।
একদিনের সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁও এসেছেন বিএনপি মহাসচিব। সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করবেন তিনি।






















‘জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত’