খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন: টুকু
- আপডেট সময় : ১১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 39
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আজ (বুধবার, ২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে মাদরাসার এতিমখানার শতাধিক শিক্ষার্থী দোয়া অংশ নেয়।
এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান, এটাই আমাদের প্রার্থনা। সংকটময় সময়ে দোয়া দরুদই মানুষের সবচেয়ে বড় শক্তি, আর এতিমদের দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন’।
রোগ-সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া : রিজভী
দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।




















এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল