ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 141
173

২০২৬, ২০২৭ এবং ২০২৮—এ তিন বছরের জন্য জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ শপথ গ্রহণ অনুষ্ঠান।

শপথ কার্যক্রম পরিচালনা করেন দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের প্রধান এটিএম মা’ছুম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

শপথ গ্রহণ শেষে বক্তব্য দেয়ার সময় জামায়াত আমির বলেন, ‘রাজনীতিতে বিভাজন, মেজরিটি-মাইনরিটির সংঘাত ও বিদ্বেষ থেকে বেরিয়ে এসে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দুর্নীতি আর দুঃশাসনের কারণে জনগণ গত ১৫ বছর সুফল পায়নি। আলেম সমাজসহ প্রায় সব রাজনৈতিক দলই ছিল মজলুম। এমনকি অনেকের জন্য জেলখানাই ছিল প্রথম আশ্রয়স্থল।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাজনীতির দীর্ঘ দিনের কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫