ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া, কৃতজ্ঞতা তারেক রহমানের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 69

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাত সাড়ে ১১টার দিকে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতার কথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পোস্টে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী’র এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ (শুক্রবার) ২৮ নভেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তাঁর আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ করল রাশিয়া

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস তিনবারের এ সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্টের শেষে তারেক রহমান লেখেন, হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া, কৃতজ্ঞতা তারেক রহমানের

আপডেট সময় : ১২:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫