ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-মাদুরো ফোনালাপ, বৈঠকের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 44

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন।

নিউইয়র্ক টাইমস শুক্রবার জানিয়েছে, এই দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

এই ফোনালাপের খবর এমন সময় এসেছে যখন ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীসহ বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়ে ভেনিজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে। ওয়াশিংটন বলছে, এর লক্ষ্য মাদক পাচার রোধ করা। কিন্তু কারাকাস জোর দিয়ে বলছে, সরকার পরিবর্তন করাই এর মূল লক্ষ্য।

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১২৩

টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার অন্তত ২০টি সন্দেহভাজন মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে ৮০ জনের বেশি নিহত হয়েছে।

তবে এসব জাহাজে করে মাদক পাচার করা হচ্ছিল বা সেগুলো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল এমন কোনো প্রমাণ ওয়াশিংটন এখনো দেয়নি। এই অভিযান ও সামরিক উপস্থিতি বাড়ায় আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়েছে।

ট্রাম্প-মাদুরো ফোনালাপের খবর আসে একদিন পর, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন সড়ক পথে ভেনেজুয়েলার মাদক পাচার ঠেকানোর উদ্যোগ শিগগিরই শুরু হবে। এতে কারাকাসের সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে।

মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এখন আর সমুদ্রপথে সরবরাহ করতে চাইছে না। আমরা শিগগিরই স্থলপথে তাদের থামাতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্থলপথ সহজ। খুব শিগগিরই তা শুরু হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প-মাদুরো ফোনালাপ, বৈঠকের আলোচনা

আপডেট সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫