ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩-৪ বছরে বাংলাদেশ এশিয়ার অন্যতম সেরা হবে: মালয়েশিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 239
275

তিন জাতি নারী প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার আজারবাইজানের মুখোমুখি হবে মালয়েশিয়া। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় হতে যাওয়া ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছে দুদলের প্রতিনিধি। মালয়েশিয়ার সংবাদসম্মেলনে বাংলাদেশের সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল সিরিজের প্রথম ম্যাচ কেন্দ্রিক।

সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ০-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করলেও মেলেনি গোলের দেখা। ম্যাচের ফল নিজেদের পক্ষে থাকার পরও বাংলাদেশ দলের দুই ফুটবলারের প্রশংসা করেছেন মালয়েশিয়া দলের হেড কোচ জোয়েল কর্নেলি, ‘ওদের উইঙ্গার (ঋতুপর্ণা চাতমা) কি যেন নাম মনে করতে পারছি না, সে দারুণ গতির খেলোয়াড়। তাদের ছয় নম্বর জার্সি পরা ফুটবলারটাও, প্লেকার (মনিকা চাকমা) দারুণ খেলেছে।’

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া, কৃতজ্ঞতা তারেক রহমানের

যথাযোগ্য সময় দিলে বাংলাদেশের এই দল ভবিষ্যতে দারুণ করবে বলে মনে করেন মালয়েশিয়া কোচ, ‘তাদের ভাল একটা দল আছে। বেশ কয়েকজন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় আছে। তাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ তারা এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাচ্ছে। আমার মনে হয় ৩-৪ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়ার অন্যতম সেরা দল হবে।’

বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সিনিয়র দলের মতো অনূর্ধ্ব-২০ দলও জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল প্রতিযোগিতায়।

মজার ছলেই এদিন জোয়েল কর্নেলির কাছে বাংলাদেশের এক সাংবাদিক প্রশ্ন রাখেন যদি এই দলের কোচিংয়ের প্রস্তাব পান তবে কি করবেন। জবাবে বলেন,

‘আমি মালয়েশিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করিনি। ৩১ ডিসেম্বরের পর আমি ফ্রি হয়ে যাবো।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩-৪ বছরে বাংলাদেশ এশিয়ার অন্যতম সেরা হবে: মালয়েশিয়ার কোচ

আপডেট সময় : ০১:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫