সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৯:১১ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
- / 74
সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার দুপুর ২টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। তবে, অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ তলায় বাইরের দিকের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে যায়। দুপুর ২টায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, ১৬ দিনের কর্মসূচি স্থগিত: রিজভী
তবে, ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। অগ্নি নির্বাপণসামগ্রী ব্যবহার করে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ট্যাগস :
সচিবালয়ে























