জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পক্ষ পরিস্থিতি ঘোলাটে করছে: নাহিদ

- আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 68
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পক্ষ পরিস্থিতি ঘোলাটে করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
আজ (সোমবার, ১ ডিসেম্বর) বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর ২৪ জনের দেশে ফিরে আসা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এসময় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সমান তালে গণঅভ্যুত্থানের সুফল ভোগ করছে কিন্তু তারা সংস্কার কাজে বাধা দিচ্ছে। এ দুই দল মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে আওয়ামী লীগের মতো দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছে।’
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার
আলোচনা সভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এদেশে ভারতের তাঁবেদারি চলবে না। দাদাদের দাদাগিরি বন্ধ করতে হবে।’
পাটওয়ারী অভিযোগ করেন, খালেদা জিয়ার আজকের পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী। পরে দেশে ফিরে আসা প্রবাসী ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চান তারা।























