স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া: সালাউদ্দিন টুকু
- আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 64
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদর উপজেলার যুগনী হাটখোলা মাঠে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো। বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করেছিলেন। খালেদা জিয়া প্রথমে দলকে সুসংগঠিত করেছিলেন। এরপর দেশের মানুষকে সংগঠিত করেছিলেন। আজকের এ দিনে স্বৈরাচার এরশাদকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।’
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ: সাকি
তিনি বলেন, ‘খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি। নিজে নির্যাতন ভোগ করেছেন, জুলুম নিজের ঘাড়ে নিয়েছেন। কিন্তু কখনোই তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি।’
খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে টুকু বলেন, ‘বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতা কামনা মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনলয়ে দোয়া ও প্রার্থনা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন। দেশের মানুষের স্বার্থেই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা জরুরি।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান শফিকসহ আরও অনেকে। এসময় বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো