ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড় জয় বার্সেলোনার, টানা হার আতলেতিকোর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 267
294

শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েও জ্বলে উঠল বার্সেলোনা। শনিবার রাতে রিয়াল বেতিসকে ৫-৩ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান তোরেস।

এই জয়ে ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বার্সেলোনা। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেয়াল বেতিস।

বেতিসের মাঠে মাত্র ছয় মিনিটেই গোল হজম করে বসে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যান্টনি মৌসুমের পঞ্চম গোল করে বেতিসকে এগিয়ে নেন।

সেই লিড টেকে মাত্র পাঁচ মিনিট। দুর্দান্ত দলীয় প্রচেষ্টায় শেষে কাছ থেকে বল জালে ঠেলে সমতায় আনেন ফেরান তোরেস। তার দুই মিনিট পরই আবারো দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

৩০ মিনিটে জোড়ালো শটে ব্যবধান বাড়ান রুনি বার্দগি। পেদ্রির পাস থেকে লা লিগায় নিজের প্রথম গোল করেন ২০ বছর বয়সী এই উইঙ্গার।

কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের দাপুটে জয়

৪০ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে লামিন ইয়ামাল সহজেই গোল করে ব্যবধান বাড়ান (৫-১)।

৮৫ মিনিটে দিয়েগো লোরেন্তে ব্যবধান কমান বেতিসের হয়ে। যোগ করা সময়ে কুন্দের ফাউলে আবার পেনাল্টি পায় তারা। কুচো হার্নান্দেজ গোল করলে শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ৫-৩।

রাতের আরেক ম্যাচে আবারো হোচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোল হেরেছে দিয়েগো সিমিওনের দল।

৮৫ মিনিটে বিলবাওয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্স বেরেঙ্গুয়ার। এই নিয়ে লিগে টানা দুই ম্যাচ হারল আতলেতিকো। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড় জয় বার্সেলোনার, টানা হার আতলেতিকোর

আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫