কাহারোল থানায় নতুন ওসির যোগদান

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 107
দিনাজপুরের কাহারোল থানায় নতুন ওসি যোগদান করেছেন। গত ৭ ডিসেম্বর’২৫ রোববার জেলার কাহারোল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে রোমেল বড়ুয়া যোগদান করেছেন।
তিনি কাহারোল থানায় উপস্থিত হলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, কাহারোল থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন, এসআই হামিদুল ইসলাম, এসআই শামসুল হকসহ অন্যান্যরা। কাহারোল থানায় যোগদান করার পূর্বে তিনি রংপুর জেলার পীরগাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
ওসি রোমেল বড়ুয়া চট্টগ্রাম বিভাগের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন বলে তিনি জানান।
ট্যাগস :
কাহারোল
























