জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যান ইউনাইটেড

- আপডেট সময় : ০১:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 187
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে উলভারহ্যাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে রেড ডেভলদের হয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ। একবার করে লক্ষ্যভেদ করেছেন ব্রায়ান এমবেউমো ও ম্যাসন মাউন্ট। স্বাগতিকদের হয়ে ব্যবধান কমানো গোলটি এসেছে হাইতির অ্যাটাকিং মিডফিল্ডার জিয়ান-রিকনার বেলেগ্রেড।
উলভারহ্যাম্পটনকে বড় ব্যবধানে হারিয়ে খুব একটা তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। কারণ, এই ক্লাবটি লিগে ২০২৫-২৬ মৌসুমের ১৫ ম্যাচের ১৩টিতেই হার নিয়ে মাঠ ছেড়েছে, পয়েন্ট টেবিলে ক্লাবটির অবস্থান একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে। উলভসের পয়েন্ট এখন মাত্র দুই, ইংল্যান্ডের শীর্ষ চার স্তরের লিগ ইতিহাসে যা যৌথভাবে সর্বনিম্ন। এপ্রিলের পর থেকে তারা কোনো লিগ ম্যাচ জিততে পারেনি—এর মধ্যে ১৬টি হেরেছে, ড্র করেছে তিনটি।
লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর
ম্যান ইউনাইটেড অবশ্য ডুবতে থাকা ক্লাবে আরও ডুবিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল। ১৫ ম্যাচ শেষে ৭ জয়, চার ড্র ও চার হারে ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে। সমান ম্যাচে শীর্ষে থাকা আর্সেনাল থেকে আট পয়েন্ট পিছিয়ে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
ঘরের মাঠে হতাশ উলভস সমর্থকেরা প্রথমার্ধের বেশিরভাগ সময়ই ক্লাবটির চীনা মালিক ফোসুন গ্রুপের বিরুদ্ধে স্লোগান দিতে ব্যস্ত ছিলেন। তাদের উষকে দিয়ে ২৫ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন ফার্নান্দেজ।
অবশ্য বিরতের আগেই সমতায় ফিরে উলভারহ্যাম্পটন। প্রথামার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন বেলেগ্রেড। আর এই গোলটিই স্বাগতিক দলের সমর্থকদের তীব্র খরায় এক ফোঁটা পানি হয়ে আসে। পাঁচ ম্যাচ পর উলভসের কোনো খেলোয়াড় প্রতিপক্ষের জালে বল পাঠাল। এটি ছিল উলভসের ৫৪০ মিনিট পর করা প্রথম গোল। তবে সেই ক্ষণিকের আনন্দ দ্বিতীয়ার্ধে দ্রুত মিলিয়ে যায়—দিয়োগো দালতের দারুণ ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে ইউনাইটেডকে আবারও এগিয়ে দেন এমবেউমো।
এরপর ৬২ মিনিটে ব্যবধান ৩-১ করেন মাউন্ট। ৮২ মিনিটে পেনাল্টি থেকে জালে বল জড়িয়ে ম্যান ইউনাইটেডের বড় জয় নিশ্চিত করেন ফার্নান্দেজ। উলভারহ্যাম্পটনের অধিকাংশ দর্শক তখন গ্যালারি ছেড়েছেন। নির্ধারিত সময় শেষে নয় মিনিটের যোগ করা সময় শেষ হতেই গ্যালারিতে থাকা অল্প কয়েকজন উলভস সমর্থক প্রবল দুয়োধ্বনি দিয়ে ক্ষোভ মেটায়।























