দুই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি যুব অধিকার পরিষদের
- আপডেট সময় : ০২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 74
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবিতে হুঁশিয়ারি দিয়েছে যুব অধিকার পরিষদ। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব হুঁশিয়ারি জানান তিনি।
সংগঠনের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।’
বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার নিন্দা বিএনপির
মাহফুজ আলমের পিএস এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছে। তাই এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।’
বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে। যে কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই