ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 135
159

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারা দেশের আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার প্রতিচ্ছবি প্রধান উপদেষ্টার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আহত-নিহতের পরিবারের শান্ত্বনা নয়, অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যহতি না দিলে যমুনা ঘেরাও করা করা হবে।

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স

দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে দেশে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর রক্তক্ষয়ী নির্বাচন হবে বলে আশঙ্কা প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো:

১. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অপসারণ।

২. জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না।

৩. ৭২ ঘণ্টার মধ্যে ফয়সাল ও মাসুদকে ফেরত ও সীমান্ত হত্যার কারণে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি।

৪. আওয়ামী লীগের কোনো লোক যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে না পারে।

৫. গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ যাদের ওপর পুলিশ-সেনাবাহিনী হামলা করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের

আপডেট সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫