এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 181
রাজধানীর হাজারীবাগে থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তারা মরদেহ উদ্ধার করা হয়।
জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহদাত হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ছাত্রী হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে রুমির বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরেদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
শাহদাত হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। তার পারিবারিক জীবন সম্পর্কে আমরা যা জেনেছি তার দুইটি বিয়ে হয়েছিল এবং দুবারই বিচ্ছেদ হয়েছে। দুই সংসারে তার দুই সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমাদের কাছে এখন পর্যন্ত আসা তথ্য অনুযায়ী রুমি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তবে তার কোনো পদ ছিল না বলে এখন পর্যন্ত জানতে পেরেছি।



























নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?