ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 146
168

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা ১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে তফসিলের পরদিনই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী ঢাকা-৮ আসনের ওসমান হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা মনে করি, সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটা নিশ্চিত করা প্রয়োজন।

হাদির খুনীদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারি ইনকিলাব মঞ্চের

আসিফ মাহমুদ বলেন, প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচারণা করতে পারছেন না। শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থিরা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা। তারা ঝুঁকিতে আছে।

আসিফ মাহমুদ আরও বলেন, আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি, তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি, শুধু আমি না, এ ধরনের যাদের ক্ষেত্রেই ঝুঁকি আছে, এটা সরকার ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ভালো বলতে পারবে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। সেটা প্রার্থী হোক, নির্বাচন কমিশন হোক, এই সম্পূর্ণ প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত আছেন সকলের নিরাপত্তা দেওয়াটা সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

আগে থেকে দেয়া ঘোষণা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আসিফ মাহমুদ। বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

প্রসঙ্গত, আসিফ মাহমুদ যে আসন থেকে লড়বেন সেই ঢাকা-১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত। এরই মধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা–১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫