শেষ মুহূর্তে সালাহর গোলে মিসরের জয়
- আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 175
ফিফা র্যাঙ্কিংয়ের ১২৯ নম্বর দল জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল ৩৫ নম্বরে থাকা মিশর। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখনই কাঙ্খিত গোল করে মিসরকে জয় এনে দেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
আফ্রিকা কাপ অব নেশনস (আফকান)- এর গ্রুপ ‘বি’ থেকে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে মিসর। এই জয়ে গ্রপের শীর্ষে উঠল তাঁরা।
সোমবার রাতে মরক্কোর আদরার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন মিসর। তবে ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে উল্টো এগিয়ে যায় জিম্বাবুয়ে।
পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ শানায় মিসর। তবে জিম্বাবুয়ের গোলকিপার ওয়াশিংটন আরুবির দৃঢ়তায় প্রথমার্ধে গোল পায়নি তাঁরা। পুরো ম্যাচে নয়টি সেভ করেন ওয়াশিংটন।
ইতালিয়ান সুপার কাপ জিতল নাপোলি
অবশেষে ৬৪ মিনিটে ওমর মারমুশের গোলে সমতা ফেরায় মিসর। এরপরও একাধিক সুযোগ নষ্ট করে তারা। ম্যাচে মোট ৩৫ টি শট নেয় মিসর, জিম্বাবুয়ে নেয় মাত্র আটটি শট।
যোগ করা সময়ে (৯০+১) মোস্তফা মাহমুদের ক্রস থেকে নিচে শটে বল জালে জড়ান সালাহ। এই গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মিসর।
এর আগে গ্রপের আরেক ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার রাতে তাঁদের বিপক্ষে মাঠে নামবে মিসর।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই